কুয়েতে চালু হলো বাস-ট্যাক্সি
মহামারি করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় পাঁচ ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার অংশ হিসেবে ১৮ আগস্ট থেকে চতুর্থ ধাপ শুরু হয়েছে কুয়েতে। করোনা প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন বাস পরিষেবা চালু হয়েছে।

এর আগে ট্যাক্সি চালু হলেও শুধুমাত্র একজন নেয়া যেত ট্যাক্সিতে। বুধবার থেকে ট্যাক্সিতে তিনজন যাত্রী নিয়ে চলাচল করা অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি খুলেছে পুরুষদের সেলুন, বিউটি পার্লার, টেইলারিং দোকান, খেলাধুলার ক্লাব এবং রেস্তোরাঁ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ৫০ শতাংশের বেশি জনবল নিয়ে কাজ শুরু হয়েছে। যার ফলে অনেক প্রবাসী কাজে যোগদানের সুযোগ পাচ্ছেন।
তার আগে মহামারি করোনারভাইরাসের সংক্রমণ রোধে কুয়েতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়ের জন্য ১৭ জুলাই থেকে দেশটিতে খুলে দেয়া হয় মসজিদ।
এসআর/পিআর
সর্বশেষ - প্রবাস
- ১ মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশির মানবেতর জীবন, জরুরি হস্তক্ষেপের দাবি
- ২ ফ্লাইট বন্ধে অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা
- ৩ মালয়েশিয়ায় ৮০ প্রবাসী শ্রমিকের কান্নায় কাটছে ঈদ আনন্দ
- ৪ বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে মালয়েশিয়ায় আবেগঘন সংবর্ধনা
- ৫ সমুদ্রপথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ, লিবিয়ায় বাংলাদেশিসহ আটক ১২১