পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার
পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মোহাম্মদ আকিল মেহেদী নামে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল পৌনে ৯টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সী মোহাম্মদ আকিল মেহেদী কুরআনে হাফেজে। সম্প্রতি তিনি মিশর থেকে কুরাআনে হিফজ শেষ করে লন্ডনে ফেরেন।
তার একজন ওস্তাদ জানিয়েছেন, আকিল মেহেদী গত রমজানে ফিন্সবারি এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। অত্যন্ত সুরেলা গলা ছিল তার।
তার পরিবার উত্তর-লন্ডনের ফিনচলে এলাকায় থাকে। তার মা একজন কোরআনের শিক্ষক ছিলেন। হাফেজ আকিল তার বোনের সঙ্গে পূর্ব লন্ডনের অল্ডগেইটে থাকতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ইএ/এএসএম
সর্বশেষ - প্রবাস
- ১ মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
- ২ স্বেচ্ছায় মালয়েশিয়া ছেড়েছেন ২ লাখ অভিবাসী, তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
- ৩ মিশরে প্রবাসী শিক্ষার্থীদের প্রাণবন্ত বৈশাখী আয়োজন
- ৪ পহেলা বৈশাখ: রমনার বটমূল থেকে টাইম স্কয়ার
- ৫ বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত