ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী

হাবিবুল্লাহ আল বাহার | প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬

বৃহত্তর সিলেট সমিতি জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে গত শনিবার (২৮ মার্চ) এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

আয়োজক বৃহত্তর সিলেট সমিতি হলেও অনুষ্ঠানে সকল জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন ফলে এটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

সংগঠনের সভাপতি রেজাউল হক চৌধুরী কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আহসান আহমেদ চৌঃ শাহিন, আবদুল মুকিত, মালেক চৌধুরী, আবু সাঈদ, বোরহান উদ্দিন, কামরুল ইসলাম, মুহাম্মদ ইসলাম, নাজমুল ইসলাম, সেলিম আহমেদ, জুবায়ের আহমেদসহ সংগঠনের সদস্যরা।

jagonews24

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে সকলে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্যে বৃহত্তর সিলেট সমিতির সভাপতি রেজাউল হক কামরান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ আগত অতিথিদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তারা উল্লেখ করেন, বৃহত্তর সিলেট সমিতি শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ। মাঈশা, নাজিবা এবং আলিশার পরিচালনায় জার্মানিতে জন্ম নেওয়া শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা উপস্থিত সকলকে বিমোহিত করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা কোরআন তেলাওয়াত, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

jagonews24

সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী তাপসী রায় সুরেলা কণ্ঠে একাধিক গান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। জার্মানি প্রবাসী জনপ্রিয় শিল্পী রিয়েল আনোয়ার সিলেটের আঞ্চলিক গানসহ একাধিক পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। এছাড়াও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন হ্যাপি উদ্দিন।

অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী পিঠাপুলিসহ দেশীয় খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট করতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

jagonews24

অনুষ্ঠানে সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিদ্দীক হুসেইন রুবেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মহিলা সম্পাদিকা হ্যাপি উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক চৌধুরি, নাজমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ চৌধুরি, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সদস্য এনাম আহমেদ, সেলিম আহমেদ, এমদাদ আজমান সহ অনেকে।

এছাড়াও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলে এম এ মালেক, আব্দুল ওয়াদুদ, আদিত্ব শার্মা, ফজলুর রহমান, দারাজ ঊদ্দিন (দুদু), বাবুল মিঁয়া, সাব্বির আহমেদ, শামসুল হক, লিয়াকত মিয়া, দীপন আহমেদ, মনসুর আহমেদ, বাবুল সিনহা, শাহিন আহমেদ, আকিল শার্মা।

এমআরএম