ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মিশিগানে বাংলা বর্ষবরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ মার্চ ২০১৭

বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি মিশিগান। প্রতিযোগিতায় অংশ নিতে স্ট্যান্ডার্ড কাগজের ছবি এঁকে এবং ছবির অপর পিঠে নাম ঠিকানা ও ফোন নম্বারসহ আগামী ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

সকল প্রতিযোগীদের আঁকা ছবি পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সাংস্কৃতিক অনুষ্ঠানে লরেন্স টেক ইউনিভার্সিটিতে প্রদর্শন করা হবে। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের অনুষ্ঠানে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক দুইভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগে ৩ থেকে ৮ বছর এবং ‘খ’ বিভাগের ৯ বছর থেকে ১৪ বছর।

পহেলা বৈশাখে লরেন্স টেক ইউনিভার্সিটির সায়েন্স মিলনায়তনে সন্ধ্যা ৫টায় শিশুদের ছবি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, নাটিকা, যাত্রাপালার অংশ বিশেষ, পুথিপাঠ ও গম্ভীরা অনিুষ্ঠিত হবে।

ছবি পাঠানোর ঠিকানা – Saiful Siddique, 44933 LighstwayDr, Novi, MI 48334 USA.

আরএস/এমএস

আরও পড়ুন