ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

এমপি আমির হোসেন ভূইয়াকে মালয়েশিয়ায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৩ মার্চ ২০১৭

কুমিল্লা-২ আসনের এমপি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন ভূইয়াকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী হোমনা-তিতাস উপজেলাবাসী।

স্থানীয় সময় রোববার বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নেতা মো. জসিম উদ্দিন।

আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আমির হোসেন ভূইয়া বলেন, কুমিল্লা জেলার হোমনা-তিতাস বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। প্রবাসে থেকেও যারা সবাইকে একছাতার নিচে আনতে কাজ করে যাচ্ছেন তাদের আমি ধন্যবাদ জানাই।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে হোমনা-তিতাসের সুনাম ধরে রাখতে হবে।
 
Amir
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখা সভাপতি এস এম রহমান পারভেজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন ইউছুফ আলী, মাহফুজ, নূরে আলম, আনোয়ার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক হাওলাদার মিল্টন আহমেদ মিলন ও পিরোজপুর জেলা জাপা সভাপতি ফয়জুল ইসলাম মল্লিকসহ হোমনা-তিতাস প্রবাসীরা।

এমএমজেড/পিআর

আরও পড়ুন