সৌদিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক বছর পূর্তি
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক বছর পূর্তি উপলক্ষে রিয়াদে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রেস ২য় সচিব ফখরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দূতাবাসের উপ-কমিশন প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চোধুরী,
এছাড়া ইকোনমিক কাউন্সিলর ড. মো. আবুল হাসান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ সারোয়ার আলম, কাউন্সিলর মো. বশির, কাজি নরুল ইসলাম, মো. আসাদুজ জামান, মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উঠে আসে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, প্রবাসীদের সেবার মান বৃদ্ধি, নারীকর্মীর, ভিসার দালাল চক্র, স্কুলসহ নানান সমস্যার সমাধানের কথা।

রাষ্ট্রদূত তার মেয়াদকালে প্রবাসীদের দূতবাসের সেবা বৃদ্ধি দালালমুক্ত দূতাবাসের সেবা, প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনাসহ নানা দিক তুলে ধরেন।
রাষ্ট্রদুত বলেন, দূতাবাসের দরজা প্রবাসীর ২৪ ঘণ্টা খোলা পাবে। সমস্যা নিরসনে যে কোনো সময় দূতাবাসে আসতে পারবেন। এছাড়া সরাসরিও কথা বলার সুযোগ রয়েছে।
এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
- ২ স্বেচ্ছায় মালয়েশিয়া ছেড়েছেন ২ লাখ অভিবাসী, তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
- ৩ মিশরে প্রবাসী শিক্ষার্থীদের প্রাণবন্ত বৈশাখী আয়োজন
- ৪ পহেলা বৈশাখ: রমনার বটমূল থেকে টাইম স্কয়ার
- ৫ বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত