ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

সিঙ্গাপুরে আক্রান্ত ৪৩৯০৭, একদিনে ঘরে ফিরলেন ৫১৫

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০১ জুলাই ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জুন আরও ৫১৫ জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে। এখন পর্যন্ত বাসায় ফিরেছে ৩৮৫০০ জন। নতুন করে ২৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯০৭ জন।

১ জুলাই সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, মঙ্গলবার আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান, ১ জন বিদেশফেরত যিনি সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্স ও ৩ জন ওয়ার্কপাশ হোল্ডার রয়েছেন যারা ডরমেটরির বাইরে বসবাস করেন। বাকি ২৪০ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে থাকেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। ২১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ৫১৬৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১ কোটির বেশি। মৃতের সংখ্যা ৮ লাখের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

এমআরএম/এমকেএইচ