ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

সৌদি আরবে বিএনপির আলোচনা সভা

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ৩১ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা করেছে বিএনপি।সম্প্রতি জেদ্দার নায়েফ ভিলাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

সদস্য সচিব নজরুল ইসলাম ও মো. শাহজাহানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আব্দুল মান্নান, মনিরুজ্জামান তপন, এইচ এম সেলিম রেজা, ডা. আজমল খান, এরশাদ আহমেদ, প্রকৌশলী নুরুল আমিন, এম এ আজাদ চয়ন প্রমুখ।

BNP-arob

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা  এবং  দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত হাজারো প্রবাসীর হৃদয়কে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে।

এমএমজেড/এএইচ/এমএস