ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে তুসকোলানাবাসীর উদ্যোগে পহেলা বৈশাখ

প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎযাপন করবে ইতালির রাজধানী রোমে অবস্থিত তুসকোলানাবাসী। আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠতে, বাঙালি সাজে সাজতে বাংলা নববর্ষ-১৪২৩ সালকে বরণ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রবাসী বাঙালি নারীরা।

কর্মসূচির অংশ হিসেবে থাকছে বৈশাখী রালি দুপুর ১টায়, প্রীতিভোজ ২টায়, বিকেলে খেলাধুলা এবং পুরস্কার বিতরণী।

পরে রোমের স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রোমের সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিবছর তুসকোলানাবসী এরকম জাঁকজমকভাবে বৈশাখী উদযাপন করেন।

এবার আমন্ত্রণে রয়েছেন বৈশাখী উদযাপন কমিটি-১৪২৩। অনুষ্ঠানে সহযোগিতায় আয়ুব খাঁন প্রিন্স ও উম্মেহানী প্রিন্স।

বিএ