ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার আগে ইমাম সালাম ফেরালে করণীয় কী?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব। মুক্তাদির জন্য ইমামের অনুসরণ করাও ওয়াজিব। দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। শেষ বৈঠকে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে মুক্তাদি তাশাহহুদ না পড়ে সালাম ফেরাবেন না, বরং তাশাহহুদ শেষ করে তারপর সালাম ফেরাবেন যেহেতু ইমামের অনুসরণের মতো শেষ বৈঠকে তাশাহহুদ পড়াও ওয়াজিব।

কিন্তু মুক্তাদি দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে শেষ করার আগে ইমাম সালাম ফেরালে মুক্তাদি দরুদ বা দোয়ায়ে মাসুরা শেষ করার জন্য অপেক্ষা করবেন না, বরং ইমামকে অনুসরণ করে সালাম ফেরাবেন। যেহেতু ইমামের অনুসরণ করা ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত, তাই সুন্নত ছেড়ে ওয়াজিব পালন করতে হবে অর্থাৎ ইমামের অনুসরণ করতে হবে।

অর্থ ও উচ্চারণসহ তাশাহহুদ

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।

ওএফএফ/এএসএম

আরও পড়ুন