ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

কেনাকাটার সময়ের কুরআনি আমল

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৭ মার্চ ২০১৭

প্রত্যেক মানুষই চায় উত্তম জিনিস ক্রয় করার জন্য। এ জন্য মানুষ জিনিসপত্র কেনার সময় খুব খেয়াল করে সতর্কতার সঙ্গে জিনিসপত্র ক্রয় করে থাকে। জিনিসপত্র কেনাকাটায় রয়েছে কুরআনুল কারিমের বিশেষ আমল। যা দুরারুত তানজিম কিতাবে এসেছে-

‘যে ব্যক্তি কোনো পোষাক-পরিচ্ছদ, জীব-জন্তু, ফল-ফলাদি অথবা অন্য যে কোনো মালামাল ক্রয় করতে চায়, আর তা উত্তম পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, সে যেন মালামাল বাছাই করার সময় কুরআনে এ আয়াত তিলাওয়াত করতে থাকে। আর এ আয়াত তিলাওয়াত করার বরকতেই আল্লাহর একান্ত মেহেরবাণীতে কাঙ্ক্ষিত উত্তম বস্তুটিই সে কিনতে পারবে।’

কুরআনি আমলটি হলো সুরা বাক্বারা ৬৮, ৬৯ ও ৭০নং আয়াত। যা তুলে ধরা হলো-

Amal

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোনো কিছু কেনাকাটার আগে কুরআনের এ আমলটি করে জিনিসপত্র ক্রয় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন