ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

শাজুলিয়া দরবার শরীফের ঢাকা মহানগরীর ইফতার মাহফিল আজ

প্রকাশিত: ০৮:২৭ এএম, ১০ জুন ২০১৭

শাজুলিয়া দরবার শরীফের ঢাকা মহানগর কমিটি কর্তৃক আয়োজিত ১৪৩৮ হিজরি সালের পবিত্র মাহে রমজানের ফজিলত ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ শনিবার বিকেল ৩টায় মতিঝিল বিসিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসিবে উপস্থিত থাকবেন- শাজুলিয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর শাহ সুফি আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মা.জি.আ)।

শাজুলিয়া দরবার শরীফের ঢাকা মহানগরীর সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- শাজুলিয়া যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।

Vision

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আতাউর রহমান মিয়াজী, পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলি, লালকুঠি দরবারের পীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মো: আহসানুল হাদী প্রমুখ।

বাদ আসর প্রধান মেহমানের আলোচনা, আখেরি মুনাজাত এবং ইফতার বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহ, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে।

এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে শাজুলিয়া তরিকা ও দরবারের মুরীদান, মুহিব্বীনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আংশ গ্রহণ করতে বিশেষভাবে আহ্বান করা হয়েছে।

এমএমএস/জেআইএম