ভিডিও ENG
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

বৈশাখী রঙে সেজেছে যমুনা ফিউচার পার্ক

প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৪ এপ্রিল ২০১৬

আসছে পহেলা বৈশাখ। বাঙালি জাতির এক মহোৎসবের দিন। এই দিনটিকে ঘিরে সাধারণ মানুষের থাকে ব্যাপক প্রস্তুতি। নতুন সূর্য আলো ছড়ানোর সঙ্গে সঙ্গে বৈশাখের রঙে রঙিন হয়ে ওঠে সারা বাংলা। বৈশাখ উপলক্ষে পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর বুটিক শপগুলো। এদিক থেকে পিছিয়ে নেই যমুনা ফিউচার পার্কও। এখানকার বুটিক শপগুলো রঙিন হয়ে উঠেছে বৈশাখী রঙে।

রোববার সন্ধ্যায় দেখা যায়, জেন্টেল পার্ক, ইনফিনিটি, ক্যাটস আই, নবরূপা, রঙ, কে ক্রাফট, আড়ং, অঞ্জনস, বাংলার মেলা, দেশাল, বিবিয়ানা, সাদাকালো, ঝুমকা, দুপুরমনি, আবরণ ইত্যাদি দোকান ভরে উঠেছে বর্ণিল পোশাকে। বিভিন্ন রংয়ের ১৫ থেকে ২০ প্রকারের আলাদা বিশেষত্বের এসেছে বৈশাখী সব কালেকশন।

Jamuna

ফিউচার পার্ক সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য বাহারী ডিজাইনের পোশাক তোলা হয়েছে। ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে লাল, সাদা, কমলা, হলুদ ইত্যাদি রঙের ব্যবহার।

জেন্টেল পার্কের যমুনা ফিউচার পার্কে ব্রাঞ্চ ম্যানেজার আরাফাত জাগো নিউজকে বলেন, এখানে মেয়েদের জন্য বিশেষ কালেকশন থাকছে। টপস লং স্লিপ উইথ প্লাজো। দাম ৪৩০০ টাকা। শুধু টপস লং স্লিপ ৩৩৯০ টাকা। এছাড়া আলাদাভাবে প্লাজো পাওয়া যাচ্ছে ৯৯০ থেকে ১২৯০ টাকায়।

ইনফিনিটি বুটিক হাউজে এসেছে স্বল্প দামের পাঞ্জাবি। সব ধরনের কালেকশনই নতুন। মিলছে ১৬৫০ থেকে ৪৭৫০ টাকায়। এখানে মেয়েদের ফতুয়া ৭০০ থেকে ১৫৯০ টাকা, সিঙ্গেল ফতুয়া ১৪০০ থেকে ২১০০ টাকা, সালোয়ার-কামিজ ২৪০০ থেকে ৩৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

Jamuna

বুটিক হাউজটির সুপারভাইজার কমল খান জাগো নিউজকে বলেন, এখনো পুরো জমে উঠেনি কেনাকাটা। শুক্রবার ও শনিবার থাকায় অনেক প্রতিষ্ঠানের বেতনও হয়নি। তাই কেনাকাটায় এর প্রভাব পড়েছে। তবে সোমবার থেকে জমে উঠবে বৈশাখী কেনাকাটা।

নবরূপার শো-রুমে ছেলেদের টি-শার্ট ২০০-৪৫০ টাকায়। ফতুয়া ৫৫০-১২০০, পাঞ্জাবি ৮০০-২৮০০, বিভিন্ন কালারের সুতি শার্ট ৪৫০-৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।

মেয়েদের সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ৩৯০০ টাকায়। লেডিস ফতুয়া ৫৫০ থেকে ৩৯০০ টাকায়। শাড়ি ৭০০-৫০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেখানে।

Jamuna

ক্যাটস আই বুটিক হাউজেও পাঞ্জাবি ১৯০০-২৩০০ টাকা, মেয়েদের টপস ২২০০ -৩০০০ টাকা। প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার সাইফুদ্দিন জাগো নিউজকে বলেন, কেনাকাটা জমতে ২/১ দিন সময় লাগবে। এর মধ্যেই আরো ভালো কিছু কালেকশন আসছে ক্যাটস আই’য়ে। থাকছে কিছু পোশাকে ছাড়ও।

রঙ-এর শো রুমে গতবারের ন্যায় এবারও বৈশাখী থিম লুঙ্গি-গামছা। আমাদের এখানে ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ১৪০০-১৬০০ টাকায়, ফতুয়া বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১২০০ টাকায়। শো’ রুমের ম্যানেজার উর্মি জানান, ক্রেতাদের পছন্দ, সময় ও সাধ্যের বিয়ষটি বিবেচনায় এবারের বৈশাখী আয়োজন।

Jamuna

বাচ্চাদের বৈশাখী রঙয়ে হরেক ডিজাইনের পোশাক এনেছে কে-ক্রাফট। বৈশাখে কটন কাপড়ের পোশাকের চাহিদা থাকে বেশি। সে বিষয়টি লক্ষ্য রেখে সব বয়সের ক্রেতার জন্য থাকছে পোশাক। তবে স্পেশালি কিডস (বাচ্চাদের) পোশাক এবার টার্গেট করা হয়েছে বলে জানান ব্র্যান্ড ম্যানেজার সাজিদ হক।

সুমাইয়া হক নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তার স্ত্রী জানান, আজ কিনতে নয়, দেখতে এসেছি। এবার গ্রামের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে। ঘরোয়া আয়োজনও থাকছে। ফতুয়া, টপস, ও টি-শার্ট কিনতে হবে। কর্তার বেতন হলেই কেনাকাটা শুরু করবেন বলে জানান।

জেইউ/জেএইচ/এমএস

আরও পড়ুন