সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
দারুণ নেতৃত্ব দিয়ে মন্ট্রিল রয়্যাল টাইগার্সকে ফাইনালে তুলেছিলেন। ফাইনালে ব্যাট হাতে ঝড়ও তুললেন সাকিব আল হাসান। কিন্তু বাকিদের ব্যর্থতায় চ্যাম্পিয়ন হতে পারলো না দল।
মঙ্গলবার কানাডা সুপার-৬০ টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিল টাইগার্সকে ৮ উইকেট আর ২৫ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাম্পটন ব্লিটজ।
১০ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ ওভারেই ৬৯ রানে গুটিয়ে যায় সাকিবের মন্ট্রিল টাইগার্স। ব্যাট হাতে দলের সেরা তারকা অধিনায়ক সাকিবই।
তিন নম্বরে নেমে ১২ বলে ২ চার আর ৩ ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন সাকিব। ওপেনার দিলপ্রিত বাউজা করেন ৮ বলে ১৮। বাকিরা কেউ দুই অংক ছুঁতে পারেননি।
ডিলন হেলিগার ৯ রানে শিকার করেন ৪টি উইকেট।
জবাবে উইল স্মিড ৭ রানে ফিরলেও মার্টিন গাপটিল আর জেমস ভিন্সের ব্যাটে ৬ ওভারের আগেই জয় তুলে নেয় ব্র্যাম্পটন। ভিন্স ১৬ বলে ৩৪ করে আউট হন। ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন গাপটিল।
পাঁচ বোলার ব্যবহার করলেও সাকিব নিজে বল হাতে নেননি।
এমএমআর/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে
- ২ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার এখন পাকিস্তান প্রধানমন্ত্রীর হাতে
- ৩ শেষের পথে নারী ফুটবল লিগ, এখন হলো ট্রফি উন্মোচন
- ৪ এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
- ৫ লাহোরে ৫ ঘণ্টার বৈঠকে বিসিবি-পিসিবির সঙ্গে কী কী আলাপ করেছে আইসিসি!