শান্ত-ফারহানের ব্যাটে ১৫৯ রানের পুঁজি রাজশাহীর
বিপিএলে অবশেষে ফর্মে ফিরলেন সাহিবজাদা ফারহান। তার সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটিতে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করালো রাজশাহী ওয়ারিয়র্স।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে (২) হারায় রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে ফারহান আর শান্ত মিলে ৬৩ বলে গড়েন ৯৩ রানের জুটি। শান্তর রানআউটে ভাঙে এই জুটি। ৩০ বলে ৪১ রানের ইনিংসে ৫ বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান শান্ত।
ফারহান ফেরেন ৪৬ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬৫ করে। বিপিএলে এটি তার প্রথম ফিফটি। এরপরের ব্যাটাররা আর তেমন বড় অবদান রাখতে পারেননি। শেষদিকে ১ ছক্কায় ৪ বলে ৮ রান করেন তানজিম হাসান সাকিব।
ফাহিম আশরাফ ৪৩ রান খরচায় নেন ৩ উইকেট। আলিস আল ইসলামের মাত্র ১৬ রানে পান ২ উইকেট। মোস্তাফিজুর রহমানের শিকার একটি।
এমএমআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’, নাহিদ রানার প্রশংসায় নিউজিল্যান্ড কোচও
- ২ নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স
- ৩ ‘এখন আর কিছুতেই অবাক হই না’, বারবার বিসিবি সভাপতি বদল প্রসঙ্গে সিমন্স
- ৪ ‘এটি চুরি হওয়া ম্যাচ’ মন্তব্যে নিষেধাজ্ঞার মুখে বার্সার ব্রাজিল তারকা
- ৫ ‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার