ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নেদারল্যান্ডসকে ১৪৭ রানে অলআউট করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বিতর্ক ও নাটকীয়তাকে সঙ্গী করে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি নেদারল্যান্ডস। আগে ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয়েছে তারা। জেতার জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ১৪৮।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিনহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

শুরুটা ভালোই করেছিল ডাচরা। ১৩ ওভারে ৩ উইকেটে ১০০ রান সংগ্রহ করে বড় সংগ্রহের বার্তা দিচ্ছিলো। ১০৫ রানে হারায় ৪ উইকেট। কিন্তু ১২৭ থেকে ১৪৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমে যায় স্কট এডওয়ার্ডসের দলের ইনিংস।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান এসেছে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। ৩০ রান করেছেন বাস ডি লিড। ২৪ রান এসেছে ওপেনার মাইকেল লেভিটের ব্যাটে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন সালমান মির্জা। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। একটি উইকেট পেয়েছেন শাহি শাহ আফ্রিদি।

আইএন