ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন শামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন প্রকাশিত চুক্তিতে রাখা হয়নি এ প্লাস ক্যাটাগরি। সর্বোচ্চ ক্যাটাগরি রাখা হয়েছে গ্রেড এ।

সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করা হয়েছে তিন গ্রেডে। সবশেষ কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন পাঁচজন। নতুন মুখ হিসেবে সুযোগ পাওয়া সাই সুদর্শন রয়েছেন সি গ্রেডে।

টেস্ট অধিনায়ক শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ আছেন সর্বোচ্চ এ গ্রেডে। এই তালিকায় রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার জাসপ্রিত বুমরাহ। 

১১ জন ক্রিকেটারের জায়গা হয়েছে বি গ্রেডে। এই ক্যাটাগরিতেই আছেন দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি। গত মৌসুমে ছিলেন গ্রেড এ-তে। শামি ছাড়াও বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাতিদার, মুকেশ কুমার ও সরফরাজ খান।

ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকাঃ 

গ্রেড এ:

শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

গ্রেড বি:

বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, ইয়াসভি জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার। 

গ্রেড সি:

অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিংকু সিং, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণই, রুতুরাজ গায়কোয়াড়।

আইএন