ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠালো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপের চতুর্থ দিনের খেলা মাঠে গড়াবে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে। সেই ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে আগে ব্যাটিং করবে নামিবিয়া।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আসরের দশম ম্যাচটি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শুরু হবে দুপুর ১১টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের উদ্বোধনী দিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। জিততে জিততে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেই আক্ষেপ ভুলে এবার তাদের সামনে নামিবিয়া।

অন্যদিকে, চলমান আসরে এটাই প্রথম ম্যাচ নামিবিয়ার। দুই দলের ৭ দেখায় ৪ বার নেদারল্যান্ডস জিতেছে আর দুবার নামিবিয়া। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নেদারল্যান্ডস একাদশ

মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার), জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, আর্য্য দত্ত, রুলফ ফন ডার মারউই, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন।

নামিবিয়া একাদশ

লুরেন স্টিনক্যাম্প, জান ফ্রাইলিংক, জান নিকল লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (ক্যাপ্টেন), জে জে স্মিট, জেন গ্রিন (উইকেটকিপার), ডিলান লাইচর, রুবেন ট্রাম্পেলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কল্টজ, ম্যাক্স হেইঙ্গো।

আইএন