ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সুযোগ থাকলে গম্ভীরও ফাইনালে ব্যাটিং করতে নেমে যেতেন: সূর্য

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৮ মার্চ ২০২৬

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঞ্জু স্যামসন খেলেছিলেন ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস। ভারতীয় ওপেনারের সেই ইনিংস ও শিভম দুবের ৮ রানের ইনিংসকেও সমান চোখেই দেখেছিলেন কোচ গৌতম গম্ভীর।

ফাইনালের আগে কোচের সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি বলেন, ‘গম্ভীর কোচ হয়ে আসার পর থেকে এই দলে ব্যক্তিগত মাইলফলকের কোনো জায়গা নেই। গম্ভীর সকলের অবদানকেই সমান চোখে দেখেন।’

গতকাল শনিবার ফাইনাল ম্যাচকে সামনে রেখে অহমদাবাদে সংবাদ সম্মেলনে সূর্য বলেছেন, ‘যদি উনার হাতে ক্ষমতা থাকতো তা হলে প্যাড পরে ব্যাট করতে নেমে যেতেন। উনি নিজেই বেশ কয়েকবার ফাইনাল খেলেছেন ও বিশ্বকাপ জিতেছেন। উনার মন্ত্র হললো, ক্রিকেটের মতো খেলায় সবাইকে অবদান রাখতে হবে। উনি বিশ্বাস করেন, দুয়েকজনের অবদানে জেতা সম্ভব নয়। সবার সেরাটা বের করে আনতে বদ্ধপরিকর উনি। ব্যাটিং বিভাগে সবাই বাড়তি মনোযোগ দিক, এটাই গম্ভীর চান।’

সূর্য আরও বলেন সংযোজন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দলের ভেতর ব্যক্তিগত মাইলফলকের বিষয়টি দূর করে দিয়েছেন উনি। আমাদের সবার কাছে ক্রিকেট এখন দলগত খেলা।’

দলকে নিয়ে গম্ভীর ঠিক কতটা ভাবেন সে নিয়েও কথা বলেছেন সূর্য। তার ভাষায়, ‘আগের ম্যাচের দিকে যদি তাকান, তিলক ৭ বলে ১৮ রান করেছিল। আমরা সেটাকে পঞ্চাশ বা শতরানের মতোই মনে করি। এটাই ড্রেসিংরুমের সংস্কৃতি। গম্ভীরের কাছে দলের লক্ষ্যের চেয়ে বড় কিছুই নেই। যদি উনি চান আমাদের প্রথম বলে ছয় মারা দরকার, তাহলে আমাদের সেটাই করতে হবে। যদি উনি চান স্বাভাবিক খেলা বাদ দিয়ে পরিস্থিতির অনুযায়ী খেলতে হবে, তাহলে সেটাই করতে হবে। এটাই উনার দর্শন। ফলে পুরো দলের মধ্যে অনেক ইতিবাচকতা তৈরি হয়েছে। পরিবেশটাও দারুণ।’

আজ রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

আইএন