ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলে নতুন দুই কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬

জাতীয় দলে নতুন দুই কোচ নিয়োগ দিলো শ্রীলঙ্কা। রায়ান ফন নিইকার্ককে বোলিংয়ে এবং জর্ডান গ্রেগরিকে ফিল্ডিং ও স্পিন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে লঙ্কান ক্রিকেট। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

রায়ান ফন নিইকার্ক এর আগে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের বোলিং কোচ এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনে নেদারল্যান্ডস দল উল্লেখযোগ্য উন্নতি করে এবং তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করে। শ্রীলঙ্কায় তিনি সব জাতীয় দলের ফাস্ট বোলিং কার্যক্রম তদারকি করবেন।

এদিকে, জর্ডান গ্রেগরিকে জাতীয় ফিল্ডিং ও স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে নেদারল্যান্ডস ক্রিকেট দলের ফিল্ডিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। নতুন দায়িত্বে তিনি হাই পারফরম্যান্স সেন্টারে সব জাতীয় দলের ফিল্ডিং ও স্পিন বোলিং কার্যক্রম পরিচালনা করবেন।

আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে এই দুই কোচ তাদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এমএমআর