তামিমকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান অর্থাৎ বিসিবির সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল।
নতুন দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা।
স্যোশাল মিডিয়া এক্সে দেওয়া এক বার্তায় তামিমের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। রাজিব শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।’
তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবি পরিচালনা করবে এবং নির্বাচন আয়োজন করবে।
এমএমআর