অস্ট্রেলিয়ার লিড ৪০০ পার
দক্ষিণ আফ্রিকান বোলাররা দ্বিতীয় ইনিংসে চেপে ধরেছেন অস্ট্রেলিয়াকে। ২১৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে স্টিভেন স্মিথের দল। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে লিডটা ইতোমধ্যেই ৪০০ পেরিয়ে গেছে সফরকারিদের। ডারবান টেস্টে তৃতীয় দিন শেষে তারা এগিয়ে ৪০২ রানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৫১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১৬২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে স্টিভেন স্মিথের দল।
তৃতীয় দিনে শুরুটা ভালো করলেও এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। একটা পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ১৪৬। পরের ৬৩ রান তুলতে আরও ৬ উইকেট নেই সফরকারিদের।
ওপেনার ক্যামেরুন বেনক্রফট হাফসেঞ্চুরি তুলে ৫৩ রানে আউট হয়েছেন। এরপর আর কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি। স্টিভেন স্মিথ ৩৮ আর শন মার্শ করেন ৩৩ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মরনে মরকেল আর কেশভ মহারাজ। দুটি উইকেট কাগিসো রাবাদার। একটি নিয়েছেন ডিন এলগার।
এমএমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!