আইপিএলেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার
বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিষেধাজ্ঞা পেলেন অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটার। টুর্নামেন্ট কমিশনার রাজিব শুক্লা নিশ্চিত করেছেন, আগামী মাস থেকে শুরু আইপিএলের আসরে খেলতে পারবেন না তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকায় স্মিথ আর ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, আগামী দুই বছর জাতীয় দলের অধিনায়ক পদেও বিবেচ্য হবেন না তারা।
এই ঘটনা প্রকাশিত হবার পর গত সপ্তাহেই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন স্মিথ। ওয়ার্নারও ছেড়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব। বুধবার আইপিএল কর্তৃপক্ষের ঘোষণায় তাদের এই সিদ্ধান্তের আসলে কোনো গুরুত্বই রইলো না। যেহেতু টুর্নামেন্টেই খেলতে পারছেন না, সেখানে নেতৃত্ব দেয়ার তো প্রশ্নই ওঠে না।
আইপিএলের টুর্নামেন্ট কমিটির প্রধান রাজিব শুক্লা জানিয়েছেন, এই দুই খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হিসেবে এখন অন্য কাউকে নিতে পারবে ফ্রাঞ্চাইজিরা।
এমএমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক