বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক কে?
ভারতে ব্যর্থতার এক সফর শেষ করে বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শুরুতেই তারা টাইগারদের বিপক্ষে খেলবে টেস্ট সিরিজ। চোটের কারণে এই সিরিজে ক্যারিবীয়রা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে। তার অনুপস্থিতিতে সফরকারিদের নেতৃত্ব দেবেন কে?
ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশে আসার আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে ক্যারিবীয়দের। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার।
বাংলাদেশে টেস্টের পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট আর ওয়ানডেতে হোল্ডার থাকছেন না নিশ্চিত, টি-টোয়েন্টি সিরিজেও তার ফেরার সম্ভাবনা ক্ষীণ।
এমন দুঃসংবাদ নিয়েই আজ বিকেলে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দলের একাংশ। বাকি অংশ আসবে বৃহস্পতিবার। বাংলাদেশে আসার পর নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে ক্যারিবীয়রা। হোল্ডারের সহ-অধিনায়ক হিসেবে আছেন ক্রেইগ ব্রেথওয়েট। তিনিই বাংলাদেশের বিপক্ষে মূল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারিরা।
এমএমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!