টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৪টায় হ্যামিল্টনের সিডন পার্কে ম্যাচটি শুরু হয়।
ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান, নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও কাটার মোস্তাফিজুর রহমান।
সাকিব আল হাসানের ইনজুরিতে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। আর আজ অভিষেক হচ্ছে পেসার ইবাদত হোসেনের।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ : জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টস অ্যাসলে, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!