দ্বিতীয় সন্তানের বাবা হলেন তামিম
পারিবারিক কারণ দেখিয়ে পুরো ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। শুরুতে কারণ না জানালেও, পরে ঠিকই জানা গেছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাচ্ছেন না তামিম।
তখন থেকে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল, কবে মিলবে সুসংবাদ, কবে পৃথিবীর বুকে আসবে তামিম ইকবালের দ্বিতীয় সন্তান। অবশেষে ফুরিয়েছে অপেক্ষার পালা। তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানিয়েছেন বাবা তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি। শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
যা থেকে বোঝা যায়, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিম। মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
উল্লেখ্য, এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।
এসএএস/এমকেএইচ
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফাইনালিসিমা বাতিল, গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
- ২ এজের চোখ ধাঁধানো গোল, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
- ৩ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিধ্বস্ত বিদায় চেলসির, কোয়ার্টারে পিএসজি
- ৪ ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়, বিদায় ম্যানসিটির
- ৫ সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা