জিম্বাবুয়ের টি টেন লিগে খেলবেন মুশফিক
প্রথাগত ও ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ের পাশাাপাশি হাত খুলেও খেলতে পারেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরানের ইনিংসটি তারই। এরপরও বিপিএল ছাড়া কোন বাইরের টি-টোয়েন্টি লিগ খেলা হয়নি মুশফিকুর রহিমের।
তবে এবার জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট ‘জিম আফ্রো’ টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটার। জিম্বাবুয়ের এই টুর্নামেন্টর ‘জোবার্গ বাফালোস’ দলে সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন মুশফিক।
একই দলে ইংল্যান্ডের টম ব্যান্টম, ভারতের ইউসুফ পাঠান ও আফগানিস্তানের নুর আহমেদও সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন।
আগামী ২০ জুলাই শুরু হবে জিম আফ্রো টি-টেন লিগ। আগামী সোমবার (৩ জুলাই) প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর জানা যাবে টুর্নামেন্টটিতে মুশফিকের সঙ্গে আর কে কে খেলবেন!
তবে জানা গেছে, লিগে প্রতিটি দলে ৬ জিম্বাবুইয়ান ক্রিকেটারের সাথে খেলবেন ৫ ভিনদেশি ক্রিকেটার। স্থানীয় এবং বিদেশিসহ প্রতি দল ১৬ জন করে ক্রিকেটার নিতে পারবে।
জিম আফ্রিা টি-টেন লিগে বিদেশি দলগুলোর মধ্যে রয়েছে হারারে হ্যারিকেন্স, কেপটাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স, জোবার্গ বাফালোস এবং বুলাওয়ে ব্রেভস।
এআরবি/আইএইচএস/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির
- ২ কাটলো জটিলতা, ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
- ৩ শর্ত মেনে নিয়েছে আইসিসি, শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে
- ৪ বড় জয়ে বিশ্বকাপ শুরু গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার
- ৫ রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে