কাঠমান্ডুতে সহিংসতা, বাতিল হলো বাংলাদেশ-নেপাল ম্যাচ
নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখান কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষে অনেক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।
দুই ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। স্বাগতিক দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ‘সাসপেন্ড’ করা হলো।
সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল। অনুশীলন বাতিল করে দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। বাংলাদেশ দল হোটেলেই ইনডোর সেশন করেছে। সন্ধ্যার পর ম্যাচ বাতিলের কথা জানানো হয়।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে নেপালের বিপক্ষে। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ।
এআরবি/আইএইচএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ
- ২ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ৩ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৪ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৫ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা