ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সাফ নারী ফুটবল

অর্পিতা-আলপির গোলে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ক্রিকেট মাঠে বৈরিতা চললেও ঠিকই ফুটবলে মুখোমুখি হয়ছে ভারত-বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তাররের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় আসরের বর্তমান যৌথ চ্যাম্পিয়ন ভারতের ও বাংলাদেশের খেলা চলছে। ম্যাচের শুরুটা দাপুটে করেছে বাংলাদেশে মেয়েরা। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নিয়েছে দুই গোল।

৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে নিজের আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা।

অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

উল্লেখ্য, চার দেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছে ৩১ জানুয়ারি। প্রথম দিন বাংলাদেশ ১২-০ গোলে হারিয়েছে ভুটানকে এবং ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে।

আরআই/আইএন