ক্ষুব্ধ রোনালদোর ম্যাচ বয়কট
আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। জয় পেলেও মূল আলোচনা স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনালদোর না থাকা নিয়ে। ফিটনেসের কোনো সমস্যা না থাকলেও তিনি খেলতে নামেননি। মূলত ক্লাবের দলবদল নীতিতে অসন্তুষ্ট হয়েই বিরত থেকেছেন মাঠে নামা থেকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদজন অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণেই খেলতে নামেননি রোনালদো। এই খবরটি ম্যাচের আগেই ছড়িয়ে পড়ে।
চলতি মৌসুমে আল হিলাল করিম বেনজেমার বড় তারকাকে দলে ভিড়িয়েছে। ক্লাবটি সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের শক্তিমত্তা বাড়লেও চলতি মৌসুমে আল নাসর কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। বাকিদের সঙ্গে শিরোপা প্রতিযোগিতায় আল নাসর পিছিয়ে পড়ছে এমন আশঙ্কা থেকেই রোনালদো প্রতিবাদস্বরূপ মাঠে নামা থকে বিরত থেকেছেন।
বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে আল হিলাল। সেই তুলনায় অনেক পিছিয়ে আল নাসর। দুই দলই শিরোপার দৌঁড়ে এক-অপরের প্রতিদ্বন্দ্বী। তবে আল নাসরের কোচ জর্জে জেসুস স্বীকার করে নিয়েছেন ক্লাবের নড়বড়ে আর্থিক অবস্থার কথা।
সাদিও মানের গোলে আল রিয়াদকে হারালেও রোনালদোর বয়টের ঘটনা নিশ্চিতভাবেই অস্থিরতা তৈরি করেছে দলটির ভেতরে।
আইএন