গ্রিন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়েছে গ্রিন ইউনিভার্সিটি। জোড়া গোল করেছেন রুবেল ইসলাম।
১৩ মিনিটে ডানপ্রান্ত থেকে সুমন রেজার ক্রসে রুবেল ইসলাম হেডে গোল করে এগিয়ে দেন গ্রিন ইউনিভার্সিটিকে। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন রুবেল। বিরতির পর পেনাল্টি পেলেও ব্যবধান বাড়াতে পারেননি গ্রিন ইউনিভার্সিটি। গোল করতে ব্যর্থ হন সুমন রেজা।
চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে প্রাইজমানি পায় ২ লাখ টাকা। রানার্সআপ দল পায় ট্রফি ও ১ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন গ্রিন ইউনিভার্সিটির আলমঙ্গীর রানা, ম্যান অব দ্য ফাইনাল ফাইনাল চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক শুভ। সর্বোচ্চ গোলদাতা একই দলের সুমন রেজা।
আরআই/আইএইচএস/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!