লিভারপুলের বিপক্ষে মাঠে বাংলাদেশের হামজা
ফুটবলে বাংলাদেশের সেই রমরমা অবস্থা এখন আর নেই। ফিফা র্যাংকিংয়ে জাতীয় দলের অবস্থান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তবে এরই মধ্যে ইংলিশ লিগ কাপে উঠে এলো বাংলাদেশের নাম।
লিভারপুল-লেস্টার সিটির ম্যাচে অভিষেক হলো হামজার। আর তার পরিচয় দিতে গিয়েই ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে এল ‘বাংলাদেশ’। হামজা বাংলাদেশি বংশোদ্ভূত!
লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটা ২-০ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে দিয়েছে লেস্টার। আর এ ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবলে কোনো ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়ে গেলেন হামজা চৌধুরী।
উল্লেখ্য, উইলফ্রেড এনদিদির পরিবর্তে ম্যাচের ৮৪ মিনিটে মাঠে নামেন হামজা। ততক্ষণেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল লেস্টার।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!