মোরাতার হ্যাটট্রিকে চেলসির জয়
প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে চেলসি। চলতি মৌসুমে রিয়াল থেকে দলে যোগ দেওয়া মোরাতার হ্যাটট্রিকের সাবেক বার্সা তারকা পেদ্রোর গোলে স্টোক সিটিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে কোন্তের চেলসি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় চেলসি। লম্বা করে বাড়ানো বল ধরে সহজে গোলরক্ষককে পরাস্ত করেন মোরাতা। ম্যাচের ৩০ মিনিটে দ্বিগুণ করেন পেদ্রো। ফ্লেচারের ভুলে বল পেয়ে যান পেদ্রো। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে সুযোগটি কাজে লাগান স্পেনের এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৭ মিনিটে রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা। আর ৮২ মিনিটে সেস ফাব্রেগাসের নিখুঁতভাবে বাড়ানো বল আসপিলিকুয়েতা বুক দিয়ে নামানোর পর পা ছুঁইয়ে জালে পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন স্প্যানিশ এই স্ট্রাইকার।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ বিগ ব্যাশ মাতিয়ে সিজন সেরার পুরস্কার জিতলেন রিশাদ
- ২ সর্বশেষ ৬টি জায়গাও পূরণ হলো, দেখে নিন ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল ও গ্রুপ
- ৩ ‘সাকিবের ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই, সে নিজেই অনেক বেশি সচেতন’
- ৪ ‘কোয়াবের ওপর আস্থা রাখুন, মাঠে খেলা ফেরাতে আমাদের চেষ্টার কমতি নেই’
- ৫ ১৬ বছর বয়সে অভিষেক, এখনও বিশ্বকাপ খেলা হলো না তারকা গোলরক্ষকের