রাতে আসছে পাকিস্তান, রোববার আসবে নেপাল ও ভুটান
সাফ সুজুকি কাপে অংশ নিতে সবার আগে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ফুটবল দল। বাংলাদেশের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য টুর্নামেন্ট শুরুর ৯ তিন আগে গত রোববার রাতে লঙ্কান ফুটবলাররা ঢাকায় আসেন। বুধবার তারা নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে হারায় ১-০ গোলে।
সাফ সুজুকি কাপে বাকি ৪ অতিথি দলের মধ্যে পাকিস্তান শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা এসে পৌঁছবে। নেপাল ও ভুটান ঢাকায় আসছে রোববার। দুপুর সোয়া ১২টায় ঢাকায় পা রাখছেন ভুটানের ফুটবলাররা। তাদের আড়াই ঘন্টা পর আসবে নেপাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত আসবে ৩ সেপ্টেম্বর রাত পৌনে ১টায়। দুপুর পৌনে ২টায় আসবে মালদ্বীপ।
৪ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভুটান, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নেপাল ও পাকিস্তান। একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে।
আরআই/এমএমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ১৬ ঘণ্টা অমানবিক কাজের চাপ, নেইমারের বিরুদ্ধে মামলা করলেন রাঁধুনি
- ২ প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
- ৩ ফাইনালে ম্যাচসেরা কে হবেন, ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক
- ৪ ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা
- ৫ ভারতের হস্তক্ষেপে উইকেট পরিবর্তন, ব্যবহার হয়েছে ‘মিশ্র-মাটি’!