রোনালদো-দিবালার নৈপুণ্যে বড় জয় জুভেন্টাসের
শুরুতেই দলকে এগিয়ে নিলেন পাওলো দিবালা। দারুণ ফ্রি-কিকে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। তাদের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে শনিবার রাতে তোরিনোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এই জয়ে সিরিআ'র মুকুট ধরে রাখার পথে আরও একটু এগিয়ে গেল মাওরিসিও সাররির দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় জুভরা। কুয়াদরাদোর পাস থেকে বল নিয়ে তোরিনের ডিফেন্ডারদের দারুণভাবে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন দিবালা। ২৯তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে কুয়াদরাদোকে দিয়ে দেন রোনালদো। এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে এসে অবশ্য স্পট কিক থেকে গোল করে তোরিনোকে আশা দেখিয়েছিলেন আন্দ্রেয়া বেলোত্তি। তবে দ্বিতীয়ার্ধে তাদের সে আশা হতাশায় রূপ নেয়।
৬১ মিনিটে ফ্রি-কিক পায় জুভেন্টাস। আর বাঁকানো ফ্রি-কিকে দারুণ এক গোল উপহার দেন রোনালদো। ৮৭ মিনিটে তোরিনোর কষ্ট আরও বাড়ে আত্মঘাতী গোলে। ডগলাস কস্তার ক্রস আটকাতে গিয়ে কোফি জিজি নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে সিরিআ পয়েন্ট তালিকায় শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে লাজিও।
এমএমআর/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ২ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৪ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?
- ৫ বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা