পাঁচ ফুটবলারকে ডেকেছেন কাজী সালাউদ্দিন
কোভিড-১৯ ও ইনজুরির কারণে শেষ মুহূর্তে যারা কাতারগামী দল থেকে বাদ পড়েছিলেন, তাদের বৃহস্পতিবার ডেকেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘শেষ মুহূর্তে বাদ পড়া ৫ ফুটবলারের সঙ্গে দুপুর ২টায় আলোচনা করবেন সভাপতি।’
কি নিয়ে আলোচনা? ‘বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। এই খেলোয়াড়দেরও দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেতে পারেননি। বাংলাদেশের খেলা দুই ম্যাচ এবং আগামীর জন্য গাইডলাইন নিয়ে এই খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন এবং একসঙ্গে লাঞ্চ করবেন সভাপতি’-বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক।
কাজী মো. সালাউদ্দিন যাদের ডেকেছেন, তারা হলেন- শেখ রাসেল ক্রীড়া চক্রের আশরাফুল ইসলাম রানা, বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল, আবাহনীর টুটুল হোসেন বাদশা ও সাদউদ্দিন।
আরআই/এমএমআর/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ
- ২ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ৩ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৪ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৫ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা