অবসরের পর আর্জেন্টিনায় মেসির মূর্তি
আর্জেন্টিনার জাতীয় দল থেকে দুদিন হল অবসর নিয়েছেন। তাকে হারিয়ে উন্মাতাল আর্জেন্টিনার মানুষ। মেসিকে ফিরিয়ে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে সবাই। প্রেসিডেন্ট থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলাররা সবাই মেসিকে দ্ব্যর্থহীন ভাষায় অনুরোধ করেছেন ফিরে আসতে। এতসবের মাঝেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির মূর্তি স্থাপন করা হলো।
বুয়েন্স আয়ার্সের মেয়র লারেতা রদ্রিগেজ মেসির মতই দেখতে ব্রোঞ্জের তৈরি একটি মূর্তি স্থাপন করেন বুয়েন্স আয়ার্সে। এ সময় এক বিবৃতিতে মেসিকে আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ জানান তিনি।
মেসির অবসরের ঘোষণার ঠিক পরের দিনই এমন মূর্তি উন্মোচনে অনেকের রোষানলে পড়েছেন বুয়েন্স আয়ার্সের মেয়র। এই বুয়েন্স আয়ার্সেই আসছে শনিবার মেসিকে ফিরিয়ে আনতে হাজার হাজার মানুষ জড়ো হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পেইনও শুরু করে দিয়েছে দেশটির মেসিপাগল ভক্তরা।
আরআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক