বাংলাদেশ সফর নিয়ে দোটানায় মরগান
বাংলাদেশ সফরের ব্যাপারে ইংলিশ ক্রিকেট বোর্ড আগেই সবুজ সংকেত দিলেও সফরে কোন খেলোয়াড়কে জোর করা হবে না বলে জানিয়েছিলেন। তবে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক কুক সবার আগে সেই অনিশ্চয়তাটা দূর করে দিলেও এ সফর নিয়ে এখনো দোটানায় ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক মরগান।
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন বলে মরগান বলেন, `আমি এখনো মনস্থির করিনি। আমার যতটা প্রয়োজন সময় নেব (সিদ্ধান্ত নেওয়ার জন্য)। এটি খুবই কঠিন একটি সিদ্ধান্ত। আশা করি, ইসিবি আমাদের অতিরিক্ত সময় দেবে, যা আমাদের সাহায্য করবে।`
এদিকে বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। এ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সফর করে যাওয়া ইংল্যান্ডের নিরাপত্তা কমিটির উপর পূর্ণ আস্থা আছে তার। আর বাংলাদেশ সফরের ব্যাপারেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সম্প্রতি দারুন ফর্মে থাকা এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ