জাতীয় দলে ফিরছেন রোনালদো
ইউরোর ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। চোট সারিয়ে জাতীয় দলে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভক্তদের সুসংবাদ দিয়েছেন পর্তুগিজ যুবরাজ নিজেই।
গত ১০ জুলাই ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে যে মাঠ ছেড়েছিলেন, এরপর আর ফেরা হয়নি রোনালদোর। নিয়মিত অধিনায়ককে ছাড়া পর্তুগাল মাঠে নেমেছে। জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে তারা।
তবে রোনালদোকে ছাড়া পর্তুগাল অসম্পূর্ণ! তাহলে কবে ফিরবেন পর্তুগিজ তারকা? আনুষ্ঠানিকভাবে পর্তুগাল কিছু বলেনি এখনও। রোনালদো নিজে অবশ্য একটা আভাস দিয়ে দিলেন ইনস্টাগ্রামে। অনুশীলনের ছবি দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। সঙ্গে লিখেছেন, ‘খুব শিগগিরই মাঠে ফিরছি আমি।’
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ