আনুশকার টানে প্রাগে গেলেন কোহলি
মার্কিন মুলুকে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে গেছে তারা। অবসর সময়ে কী করবেন বিরাট কোহলি? বান্ধবী আনুশকা শর্মার টানে প্রাগে উড়ে গেলেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। চেকপ্রজাতন্ত্রের রাজধানীতে চুটিয়ে প্রেম করছেন তারা।
কোহলি হঠাৎ প্রাগে গেলেন কেন? ইমতিয়াজ আলির নতুন ছবি ‘দ্য রিং’-এ শুটিংয়ে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ব্যস্ত বলিউড হার্টথ্রোব আনুশকা। প্রেমিকাকে সারপ্রাইজ দিতেই হয়তো শুটিং ফ্লোরে হাজির হলেন কোহলি।
সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রিয় তারকা কোহলির সঙ্গে একটি ছবি আপলোড করেছেন তারই এক ভক্ত। ইনস্টাগ্রামের ছবিতে সেই ভক্ত ক্যাপশন লিখেছেন এভাবে, ‘নতুন মাস্টার ব্লাস্টারের (কোহলি) সঙ্গে, এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দি করার জন্য আনুশকাকে ধন্যবাদ।’
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ