বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ক্রীড়া অনুরাগী তার প্রমাণ মিললো আবারো। এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চীনা তাইপেকে পরাজিত করে চূড়ান্ত¯পর্বে ওঠায় বাংলাদেশ ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে আগামী বছর অনুষ্ঠেয় এএফসি-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জয়ের ধারা অব্যাহত রাখবে। দক্ষতা বাড়াতে অনুশীলনে আরও মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শক্তিশালী চীনা তাইপের বিপক্ষে ‘অঘোষিত ফাইনালে’ গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে কৃষ্ণা রানী সরকারের দল। আর এ জয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে কৃষ্ণা রানী সরকারের দল।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ