আমাদের একজন মেসি দরকার: চীনের প্রেসিডেন্ট
কারিকারি সম্পদ থাকলেই একজন লিওনেল মেসিকে তৈরি করা যায় না! একমাত্র ঈশ্বর চাইলেই তা সম্ভব হয়। আর্জেন্টিনা জাতীয় দলে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। নিজ দেশে তা (মেসির মানের ফুটবলার) না থাকায় আক্ষেপ ঝরছে বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কণ্ঠে। জানালেন, একজন মেসি দরকার তাদের। না হয়, একজন দিয়েগো ম্যারাডোনা চান তারা।
খুব বেশি দেরি নয়, আগামী ২০ বছরের মধ্যে একজন মেসি কিংবা ম্যারাডোনা চান শি জিনপিং। মেসির মতো ফুটবলার তৈরি করতে হংঝুতে জি-২০এর সম্মেলনে আসা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরির কাছে সাহায্য চাইলেন তিনি। চীনের প্রেসিডেন্টের ভাষায়, ‘আগামী ২০ বছরের মধ্যে আমরা একজন চাইনিজ লিওনেল মেসি কিংবা ম্যারাডোনা চাই। এজন্য আপনাদের কাছ থেকে সাহায্য প্রয়োজন আমাদের।’
এদিকে, মেসিকে সেরা সম্পদ হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরি। বলেন, ‘এটা ইশ্বর প্রদত্ত উপহার যে বিশ্বসেরা ফুটবলার (মেসি) রয়েছে আমাদের দেশে। তাকে পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। আমরা তার যত্ন নেব।’
এনইউ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ