কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল
কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।
মোহাম্মদ আশরাফুল নিজেই টেলিফোনে জাগো নিউজকে বাবা হওয়ার খবর জানান। সন্তানের নাম রেখেছেন আরিবা তাসনিম আশরাফুল। তার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, রোববার বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।
এআরবি/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ