নিজের চুলের রহস্য ফাঁস করলেন মেসি
অবসর ভেঙে গোল করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দলকে এনে দিয়েছেন মেসি। তবে ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে অনিশ্চিত পাঁচ বারের বর্ষসেরা এই খেলোয়াড়। তবে মাঠে না নামলেও জানালেন নিজের কালো চুলকে রাঙিয়ে বাদামি করে ফেলার রহস্য।
স্বদেশি অভিনেতা মিঙ্গোকে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘একটি বিশেষ কঠিন দিনে আমি আমার চুলের রং পরিবর্তন করি। আমি শূন্য থেকে শুরু করতে চেয়েছিলান আর তাই চুলের রং পরিবর্তণ করে সেটা শুরু করি। আমি ব্যর্থতা ভুলে গিয়ে একটি বিরতি দিয়ে পুনরায় নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যা ভেবেছিলাম তাই করেছিলাম। আর এ জন্যই এমন পরিবর্তন।’
এর আগে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগে থেকে অনেকটা অবচেতনভাবেই দাড়ি রাখা শুরু করেন লিওনেল মেসি। দেখতে সুন্দর লাগছে বলে সতীর্থদের মন্তব্যের পর আর দাড়ি কাটেননি তিনি।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
- ২ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের
- ৩ ক্যারিয়ারসেরা রেটিং, অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাহিবজাদা
- ৪ তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন
- ৫ ৯০০ গোলের কাছাকাছি মেসি, রোনালদোর ৩৫ পেনাল্টি মিস, আরও যেসব ঘটনা ঘটলো