খুলনার জয়ে উল্লাসে মাতলেন মাশরাফি-সাকিবও
আলী আরমান রাজন যখন কভার দিয়ে বল সীমানা পার করলেন তখন দৌড়ে মাঠে ঢুকলেন জেমকন খুলনা মাস্টার্সের সকল খেলোয়াড়। আর তাদের সঙ্গে আরো দুইজন। যারা আদতে এ টুর্নামেন্টেই ছিলেন না। কিন্তু না থেমেই মধ্যমণি এ দুইজনই। আর তারা বাংলাদেশ ক্রিকেটের দুই জ্বলজ্বলে নাম মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক্সপো অলস্টার্স মাস্টার্সকে চার উইকেটে হারিয়েছে জেমকন খুলনা মাস্টার্স। আর বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক এবং সহঅধিনায়ক এ বিভাগেরই (খুলনা) সন্তান। তাই খুশিটা চাপিয়ে রাখতে পারেননি এ দুই তারকা। যোগ দেন অগ্রজদের জয়ের উল্লাসে।
এদিন হাবিবুল বাশারের দারুণ ব্যাটিংয়ে জয় পায় খুলনা। মাশরাফি যখন জাতীয় দলে ঢোকেন তখন বাশার দলের মূল ব্যাটিং স্তম্ভ। আর সাকিব যখন জাতীয় দলে প্রবেশ করেন তখন সে দলের অধিনায়ক বাশার। তার চেয়েও বড় কথা, মাশরাফি-সাকিবের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় হাবিবুল বাশারের নেতৃত্বেই।
আরটি/এনইউ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
- ২ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের
- ৩ ক্যারিয়ারসেরা রেটিং, অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাহিবজাদা
- ৪ তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন
- ৫ ৯০০ গোলের কাছাকাছি মেসি, রোনালদোর ৩৫ পেনাল্টি মিস, আরও যেসব ঘটনা ঘটলো