তাসকিনের পরীক্ষা সম্পন্ন
অবশেষে অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দলেন তাসকিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন টাইগার এই বোলার। আর বাংলাদেশ সময় বেলা দুইটায় পরীক্ষা হবে তার সঙ্গে যাওয়া বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির।
পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে তাসকিন নিজেই পরীক্ষাকালীন ছবি পোস্ট করে সকলের দোয়া চেয়েছেন। লিখেছেন, ‘পরীক্ষা শেষ... এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এরপরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও তারা সফল হতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ক্যারিয়ারসেরা রেটিং, অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাহিবজাদা
- ২ তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন
- ৩ ৯০০ গোলের কাছাকাছি মেসি, রোনালদোর ৩৫ পেনাল্টি মিস, আরও যেসব ঘটনা ঘটলো
- ৪ ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ৫ পছন্দের ফরম্যাটেই পথ হারাচ্ছে টাইগাররা, শান্তর কাঠগড়ায় মিডল অর্ডার