ভারতের বিপক্ষে কিউই দলে ফিরলেন অ্যান্ডারসন
পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাছাড়া বোলিং করার মতো সুস্থ এখনো হতে পারেননি কোরি অ্যান্ডারসন। তবে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে ভারতের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দলে রেখেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের নির্বাচকরা।
এছাড়া চোট পেয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও ১৬ অক্টোবর শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কিউই দলে ডাক পেয়েছেন টিম সাউদি। টেস্ট দলে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন।
নিউজিল্যান্ডের স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্টন ডেভিস, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর ও বিজে ওয়াটলিং।
এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ