ক্লাব বিশ্বকাপে রিয়াল মাঠে নামবে ১৫ ডিসেম্বর
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ক্লাব বিশ্বকাপ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আর সরাসরি শেষ চারের টিকেট পাওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ১৫ ডিসেম্বর। এবারের ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ জাপান।
আসন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে জিনেদিন জিদানের দল খেলবে মেক্সিকোর দল ক্লাব আমেরিকা ও এশিয়ার চ্যাম্পিয়ন দলের মধ্যে বিজয়ীর দলের বিপক্ষে। আজ বুধবার দুুপুরে আনুষ্ঠানিকভাবে ক্লাব বিশ্বকাপের সূচি ঠিক হয়।
এর আগে ২০১৪ সালে মরক্কোয় আর্জেন্টিনার দল সান লরেন্সোকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল। শিরোপা নির্ধারণী ম্যাচে লস ব্লাঙ্কসদের হয়ে গোল দুটি করেছিলেন সার্জিও রামোস ও গ্যারেথ বেল।
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ