অনুশীলন বাদ দিয়ে গলফ খেললেন ইংলিশ খেলোয়াড়রা
নিরাপত্তা শঙ্কা চাপিয়ে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে অবশেষে শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। রাতটুকু বিশ্রাম নিয়ে শনিবার সকালে অনুশীলন করার কথা থাকলেও তা বাদ দিয়ে গলফ নিয়ে ব্যস্ত সময় কাটালেন বাটলার বাহিনী।
শুক্রবার রাতে ঢাকা পৌঁছে সরাসরি হোটেলে চলে যায় ইংলিশ খেলোয়াড়রা। শনিবার সকালে মিরপুরে অনুশীলন করার কথা থাকলেও খেলোয়াড়দের বিশ্রামের কথা বিবেচনা করে সূচিতে পরিবর্তন এনে কুর্মিটোলায় গলফ খেলতে যান ইংলিশ খেলোয়াড়রা। আর আজকের অনুশীলন ও প্রেস কনফারেন্স স্থগিত করে ইংলিশ দল।
উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর ঢাকায় প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাটলাররা। একই মাঠে একদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে খেলবে দলটি। এরপর ১২ অক্টোবর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে নামবে তারা। এরপর আটদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামবে তারা। আর দ্বিতীয় টেস্ট ঢাকায় শুরু হবে ২৮ অক্টোবর।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ক্যারিয়ারসেরা রেটিং, অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাহিবজাদা
- ২ তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন
- ৩ ৯০০ গোলের কাছাকাছি মেসি, রোনালদোর ৩৫ পেনাল্টি মিস, আরও যেসব ঘটনা ঘটলো
- ৪ ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ৫ পছন্দের ফরম্যাটেই পথ হারাচ্ছে টাইগাররা, শান্তর কাঠগড়ায় মিডল অর্ডার