মায়ের জন্য দোয়া প্রার্থনা তাসকিনের
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলার কথা ছিল না তাসকিন আহমেদের! কিন্তু মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়ায় এই ম্যাচে খেলছেন তিনি। বাংলাদেশ দলকে জয়ে ফেরায় নিজের সেরাটাই উজাড় করে দিতে চাইবেন ২১ বছর বয়সী এই পেসার।
কিন্তু তৃতীয় টি-টোয়েন্টির আগে খুব একটা স্বস্তিতে নেই তাসকিন! তার মা যে এখন অসুস্থ। এখানেই শেষ নয়, তাসকিনের মায়ের সার্জারি করানো হচ্ছে আজ (শনিবার)। তাই ভক্তদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করলেন বাংলাদেশের তারকা এই পেসার।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আম্মুর জন্য সবাই দোয়া করবেন...। ওনার আজকে সার্জারি হচ্ছে। কিন্তু আমি পাশে নাই...। আম্মু, তোমাকে (ভীষণ) মিস করছি। তোমাকে অনেক বেশি ভালোবাসি।’
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক